জেল থেকে ফোন করে এক প্রোমোটারকে তোলা চেয়ে হুমকি এক দুষ্কৃতীর - The News Lion

জেল থেকে ফোন করে এক প্রোমোটারকে তোলা চেয়ে হুমকি এক দুষ্কৃতীর




দি নিউজ লায়ন ;  জেল থেকে ফোন করে প্রোমোটারকে তোলা দিতে হবে বলে হুমকি দেয় এক জেল বন্দী দুষ্কৃতী ।প্রোমোটার টাকা না দেওয়ায়  তার বাড়িতে ঢুকে গাড়িতে আগুন লাগিয়ে দেয় ওই জেল বন্দী দুষ্কৃতীর অনুগামীরা বলে এমনটাই অভিযোগ প্রোমোটারের।


ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত মালঞ্চ এলাকায়।  রবিবার সন্ধ্যায় এক দুষ্কৃতী হাতে বন্দুক নিয়ে বাড়ির পিছন গেট দিয়ে ঢুকে, গাড়িতে আগুন লাগিয়ে দেয়।আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় মারুতি গাড়ি। দমকলে খবর দিলে দমকল এর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।


বিল্ডার্স অশোক তাড়ি বলেন, গত পরশু দিন আমাকে শঙ্কর রাও জেল থেকে ফোন করেছিল। ১০ লাখ টাকা দাও। না হলে তোমাকে যা করার করব। আমি বললাম কাউকে এক টাকাও দেবো না। যা করার আছে করে নিবি। রবিবার সন্ধ্যায় একজন আমার বাড়ির পেছনের দরজা ভেঙ্গে ঢুকে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ওই ঘটনার ফলে প্রোমোটার ও তার পরিবারের সকলেই আতঙ্কে রয়েছেন। 


খড়গপুর টাউন থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে জেলবন্দি একজন দুষ্কৃতী যেভাবে একজন প্রোমোটার এর কাছে  তোলা চেয়ে হুমকি দিয়েছে তাতে খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.